শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
হইবে তুমিজীবন সায়াহ্নে কবিতা শুনিয়া অস্থির(সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম)। কালের খবর

হইবে তুমিজীবন সায়াহ্নে কবিতা শুনিয়া অস্থির(সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম)। কালের খবর

হইবে তুমিজীবন সায়াহ্নে কবিতা শুনিয়া অস্থির

।। সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম।।

হইবে তুমিজীবন সায়াহ্নে কবিতা শুনিয়া অস্থির।
অন্তিমে তোমার থাকিবেনা কেহ মুছিতে ছোখের পানি।
হেলায় কাটাইয়াছো জীবনের সময় তোমার,
ঘুরিয়াছো জীবন জুড়ে বহু মেলা,
টানিয়াছো ছোট্ট জীবনে স্রোতের বিপরীতে তুমি শত কোটি অন্যায়ের ভেলা।
এক হতে লাখো কোটি প্রাণে করিয়াছো তুমি বহু আঘাত-প্রতিঘাত
হিংসাতে ভরপুর হইয়া মিলায়েছো শয়তানের সাথে হাতে হাত।
সময়ের ব্যবধানে কেয়ামতের আলাপনে সময়কে নাও সাজিয়ে,
পরিবর্তনের অঙ্গীকার নিয়া আলোর পথে আসো সত্যের সুর বাজিয়ে।

আর্তনাদ বঞ্চনার স্বীকার আর ক্রন্দনরত মানুষের কাছে যাও,
জিজ্ঞাসা করো দুঃখ কি তাদের কেন বারে বারে কষ্ট পাও।
কোন কারণে মজলুমের দু’নয়নে আজ সৃষ্টি হলো ক্রন্দনের,
আল্লাহকে হাজীর নাজির মানিয়া তুমি তবে কান্ডারী হও তাদের।
ভরপুর হইবে মানুষ তোমার পানে উড়াইবে জয় ধ্বনী,
লাখো প্রাণে উচ্ছলিত হইবে তথা মুখে থাকিবে কোরআনের বাণী।

যেখানে যাইবে সর্বদা তুমি থাকিবা পাশে হত দরিদ্র আর মজলুমের,
সত্যের লাগাম টানিয়া ধরিবে আপোষ হইবে না সাথে অন্যায়ের।

বিচারের মাঝে কভু মাথা নত করিবে না সত্যের বিপরীত বাঁকে,
তোমার বিচারে যেন খুঁজিয়া পায় মানুষ মোহাম্মদ (সঃ) এর শিক্ষাটাকে।

তওবা করিয়া তুমি লুটিয়া পর মহান মহিমার দরবারে,
এমন ভাবে চাহিবে মাফ যেন সুখে থাকিতে পার পরপারে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com