সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সিরাজগঞ্জে ইজতেমার জন্য তৈরি হচ্ছে মাঠ, সকল প্রস্তুতি সম্পন্ন। কালের খবর

সিরাজগঞ্জে ইজতেমার জন্য তৈরি হচ্ছে মাঠ, সকল প্রস্তুতি সম্পন্ন। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। সিরাজগঞ্জ জেলা তাবলিক জামায়াতের (নিজাম উদ্দিন অনুসারী) আয়োজনে এই ইজতেমায় প্রায় ৫০ হাজার লোকসমাগম হবে বলে ধারণা করছেন কমিটির সদস্যরা। ইজতেমায় আখেরি মোনাজাত হবে আগামী ২৫ ডিসেম্বর।

সিরাজগঞ্জে পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে প্রায় ৫০ বিঘা জমির ওপরে এই ইজতেমার আয়োজন করা হচ্ছে। সিরাজগঞ্জসহ পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল ও মাদারীপুর থেকে দলে দলে মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহণ করবেন। এ ছাড়া মালয়েশিয়া ও ভারত থেকে একদল ধর্মপ্রাণ মুসলমান এসে ইতোমধ্যে তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইজতেমাকে সুন্দরভাবে সম্পন্ন করতে তৈরি করা হচ্ছে মাঠ। প্রায় ৫০ বিঘা জায়গার উপর মুসল্লিদের সকল সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ছয়টা খিতরা তৈরি করা হয়েছে। প্রতিটি খিতরায় ৪০০ থেকে ৪৫০ লোক থাকতে পারবে। ২৫টি পয়েন্টে এসকল খিতরায় মোট ৩৬০ টি রুম করা হয়েছে। মুসল্লিদের জন্য রাখা হয়েছে ১২৫টি বাথরুম। এছাড়াও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দুইটি মেডিক্যাল টিম রাখা হয়েছে। অন্যদিকে ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা তাবলিক জামায়াতের ফয়সাল সদস্য আলতাব হোসেন বলেন, ইজতেমার জন্য প্রয়োজনীয় সকল আয়োজন করা হয়েছে। আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জ ইজতেমা শেষ হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com