রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
যশোরে একের ভিতর দুই সরিষা ক্ষেতে মধু চাষ। কালের খবর

যশোরে একের ভিতর দুই সরিষা ক্ষেতে মধু চাষ। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরে একই জমিতে বাণিজ্যিকভাবে সরিষা ও মধু চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করায় ক্ষেতে সরিষার ফলনও বেড়েছে। অল্প খরচে এ চাষ করতে পারায় দিন দিন মধু চাষের দিকে ঝুঁকছে এ অঞ্চলের কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যশোর জেলায় ১৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। বিগত দুই বছরের ব্যবধানে এ অঞ্চলে সরিষা আবাদ বেড়েছে প্রায় ৫০ শতাংশ।। গত মৌসুমে ৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষ হয়। যার মধ্যে এবার ১ হাজার ২৬৮ হেক্টর জমিতে বক্স বসিয়ে মৌচাষ করা হচ্ছে। এ বছর জেলায় ৯৭৯টি বক্সে সরিষার ফুল থেকে অন্তত ছয় হাজার কেজি মধুর জোগান মিলবে। যা গত বছর মধু উৎপাদন হয়েছিল ৪ হাজার ৬১২ কেজি।

সদর উপজেলার হামিদপুর মাঠের মৌচাষি আসমত আলী জানান, চলতি মৌসুমে বারি-১৪ সরিষা দেড় বিঘা জমিতে চাষ করেছি। জমির পাশে ৪৫টি মৌচাষের বক্স বসিয়ে এ পর্যন্ত ২৫ কেজি মধু পেয়েছি। বক্সে থাকা লাখ লাখ মৌমাছি সরিষা ফুলে উড়ে মধু সংগ্রহ করছে। এতে সরিষা ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। আর সরিষার উৎপাদন বাড়ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, সরিষা ক্ষেতে মৌ চাষ করলে পরাগায়ন ভালো হয়। এজন্য ২০ শতাংশ ফলন বাড়ে। একই সঙ্গে মধুর চাহিদাও পূরণ হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com