রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ইরি-বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে যশোরের চাষিরা। কালের খবর

ইরি-বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে যশোরের চাষিরা। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরে ইরি-বোরো ধানের বীজতলা তৈরিতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আমন ধান ঘরে উঠতে না উঠতেই তারা ইরি-বোরোর বীজ বপনের কাজ শুরু করে দিয়েছেন। বৃষ্টি না হওয়ায় কেউ সেচের পানি ব্যবহার করছেন আবার কেউ নিচু ডোবা থেকে পানি উঠিয়ে বীজতলা পরিচর্যা করছেন। শীতের তেমন দাপট না থাকায় অধিকাংশ বীজতলার চারা সবল হয়ে উঠেছে।

জানা গেছে, বর্তমান আবহাওয়া ইরি-বোরো বীজতলার উপযোগী সময়। ফলে বীজতলা তৈরিতে চাষিদের অনেক ব্যস্ততা বেড়েছে। তবে দাম সামান্য বেশি হলেও চাষিরা ভালো মানের বীজ বপন করেছেন। যেসব চাষি এখনো বীজ কেনেননি তারা বীজের দোকান গুলোতে ভিড় করছেন।

সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের চাষি শফিয়ার রহমান ওরফে শফি জানান, ইরি বোরো বীজ বপনের সময় আরও কিছু দিন হাতে থাকলেও ধান বীজতলা তৈরির কাজটা তিনি আগেভাগেই শুরু করেছেন। ফলে বৈশাখের দ্বিতীয় সপ্তাহের দিকে ঘরে ধান তোলা সম্ভব হবে। এবার তিনি ৫ বিঘা জমিতে ধানের আবাদ করবেন।চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল আলিম জানান, রোপা আমন ধান কাটার কিছু দিন পরই তিনি ইরি-বোরো ধানের বীজ বপন করেছেন।

বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, আবাদি জমিতে ইরি-বোরো বীজতলায় বীজ ছিটানো হয়েছে। বীজ থেকে ছোট ছোট গাছ বের হয়েছে। আগামী ২৫/৩০ দিনের মধ্যে বীজতলা থেকে বীজ তুলে জমিতে লাগানো সম্ভব হবে। কয়েকজন চাষি জানান, এবার বীজের দাম কিছুটা বেশি হলেও তারা ভালো মানের বীজ বপন করেছেন। কেননা বীজ সবল হলে ধানও ভালো হবে।
যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মঞ্জুরুল হক জানান, যশোর জেলায় এবার ইরি-বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ২শ’হেক্টর জমিতে। তবে বীজতলা তৈরিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com