বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক সোহেল। কালের খবর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক সোহেল। কালের খবর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক সোহেল – ছবি : সংগৃহীত

কালের খবর ডেস্ক :

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

বুধবার পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক পদে মঈনুল আহসান, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, দফতর সম্পাদক পদে কাওসার আজম, নারীবিষয়ক সম্পাদক পদে মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক পদে মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া অ্যাপায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনিবাহী সদস্য হিসেবে মনিরুল ইসলাম মিল্লাত, ইসমাঈল হোসাইন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান সুমন, মো: ইব্রাহীম আলী (আলী ইব্রাহীম) নির্বাচিত হয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com