শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে সাংবাদিক বাবুলকে প্রাণনাশের হুমকির অডিও ভাইরাল, প্রশাসন নিরব। কালের খবর

নবীনগরে সাংবাদিক বাবুলকে প্রাণনাশের হুমকির অডিও ভাইরাল, প্রশাসন নিরব। কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ড্রেজার ব্যাবসায়ীর বিরুদ্ধে রির্পোট করায় দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ বাবুলকে প্রাণনাশের হুমকির অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অবৈধ ডেজার মালিক আবেদ মিয়ার বিরুদ্ধে গত বুধবার রাতে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক বাবুল।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত দারু মিয়ার ছেলে আবেদ মিয়া দীর্ঘদিন ধরে ভুমি আইন ২০১০ লঙ্ঘন করে নিয়ম বর্হিভূতভাবে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কয়েক একর ফসলী জমি কেটে অন্যত্রে মাটি বিক্রি করে আসছে।ড্রেজারে মাটিকাটার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষন করে একটি ষ্ট্যাটার্স দেয় ওই সাংবাদিক। এ ঘটনার পর গত ১৫ নম্বের উপজেলা সহকারী কমিশনার ভূমি মোশারফ হোসাইন মোবাইল কোট পরিচালনা করে ড্রেজারের মালামাল জব্দ করে নিয়ে আসে,এতেই তিনি ক্ষিপ্ত হয়ে বাবুলকে হত্যা করবে মর্মে স্থানীয় আরেক সাংবাদিক হেদায়েত উল্লাহকে ফোন করে আবেদ মিয়া।
ভাইরাল হওয়া অভিওতে বলতে শোনা যায় শিবপুর এলাকায় বাবুলকে ডেকে আনতে পারলে সংবাদিক হেদায়েত উল্লালকে ১০ হাজার টাকা দেয়া হবে।এবং বাবুলকে যে কোনো মূল্যে হত্যা করা হবে।
এ ব্যপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন হত্যার হুমকির অডিওটি পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com