শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন! কালের খবর

সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন! কালের খবর

আহমেদ সাজু, সখিপুর (টাঙ্গাইল) কালের খবর :

টাঙ্গাইলের সখিপুরের দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি বড়ঘোনার উত্তরপাশে গজারি বাগানের সাথে আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার সময় স্বামী সোনা মিয়া (৬০) এর দায়ের কোপে স্ত্রী শাহিদা বেগম (৪৫) নিহত হয়েছে।

পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। কৈয়ামধু এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে সোনা মিয়া তিনটি বিয়ে করেছে এবং দিনমজুরের কাজ করে সংসার চালায়।

শনিবার সকালে লাকড়ি কাটার জন্য স্বামী সোনা মিয়া ও স্ত্রী শাহিদা বনবিভাগের বনাঞ্চল থেকে লাকড়ি সংগ্রহের জন্য কৈয়ামধু নিজ বাড়ি থেকে দেওবাড়ি জঙ্গলে যায়। সকাল নয়টার সময় পারিবারিক কলহ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সোনা মিয়া তার হাতে থাকা দা দিয়ে স্ত্রী শাহিদাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় দায়ের কোপে শাহিদার মাথা ফেটে মগজ ও পেট ফেটে ভুড়ি বের হয়ে যায়।

এলাকাবাসী জানান, সোনামিয়া আরও দুটো বিয়ে করেছে। অভাবের সংসারে দুজন মিলে কাজকর্ম করে সংসারের ব্যয়ভার বহন করত।
এবিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন,ঘটনাস্থলে দ্রুত সময়ে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com