বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ৭৩ রোগীর ছানী অপারেশন। কালের খবর

মুরাদনগরে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ৭৩ রোগীর ছানী অপারেশন। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা মাদরাসা মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পাঁচ শতাধিক চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ছানী অপারেশনের জন্য ৭৩ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্তাবধানে শুক্রবার সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী এনামুল হক খান। এ সময় তিনি সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোতাহার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ডা: এএফএম কামাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন, প্রচার সম্পাদক এম এ কাইয়ুম হোসেন ভুঞা, প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকৌশলী আমিরুল ইসলাম অনিক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, মাওলানা নাছির উল্লাহ কাসেমী, ব্যবসায়ী আলাউদ্দিন সরকার ও আবদুস ছালাম প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘ এক যুগ যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জন করছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com