রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা। কালের খবর

সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সাথে অভিমান করে দুই সন্তানের জননী জোস্না খাতুন (৪৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার বেড়বাড়ী ইয়ারফোর্স বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত জোস্না খাতুন ওই গ্রামের আবদুর রশিদের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, দুই সন্তানের জননী জোস্না খাতুন। ছেলে প্রবাসী আর মেয়েকে বিয়ে দিয়েছেন। স্বামী আর পুত্র বধূকে নিয়ে বেড়বাড়ী ইয়ারফোর্স বাজার সংলগ্ন বাড়িতে থাকেন। সোমবার পুত্রবধূ তার বাবার বাড়িতে চলে যান। সকালে স্বামী আবদুর রশিদের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্বামী ধানের কারবারে বাড়ির বাইরে চলে যান। এরই ফাঁকে বাড়িতে অভিমান করে ঘরের বারান্ধার ধরর্ণার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে জোস্না খাতুন।সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশের প্রাথমিক সূরতহাল করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com