শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
হত্যা মামলায় কুষ্টিয়ায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড। কালের খবর

হত্যা মামলায় কুষ্টিয়ায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড। কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে রেজাউলকে কুপিয়ে হত্যার দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালাল। রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, রামদা দিয়ে রেজাউলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরের দিন নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com