শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে টিকটকের আড়ালে মাদক ব্যবসা, ২৫শ’ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী আটক। কালের খবর

যশোরে টিকটকের আড়ালে মাদক ব্যবসা, ২৫শ’ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী আটক। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

টিকটক এর আড়ালে মাদক ব্যবসা করা দুই তরুণ তরুণীকে আটক করেছে যশোর র‍্যাব। যশোর মনিহার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো যশোর ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলেশরিফুল ইসলাম টগর ও বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে মনিহার বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি করে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয়। র‍্যাবের উপস্থিতিতে টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েক সহযোগী নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com