বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। কালের খবর

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। কালের খবর

কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :

মুসলমান সহপাঠিদের থেকে অনুপ্রাণিত হয়ে ইন্টারনেটে ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী তার ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী সুপ্রিতী দত্ত তমা (বর্তমান নাম ত্বহিরা তাসনীম আয়াত) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুরের শ্যামল দত্তের মেয়ে।

জানা যায়, ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন ওই ছাত্রী।

একইসঙ্গে তার পূর্বের নাম (সুপ্রিতী দত্ত তমা) পরিবর্তন করে ত্বহিরা তাসনীম আয়াত নাম গ্রহণ করেন।

হলফনামায় তিনি বলেন, ইন্টারনেটে ইসলামী ওয়াজ শুনে ও বিশ্ববিদ্যালয়ের মুসলিম সহপাঠীদের সঙ্গে মেশার পর তাদের মাধ্যমে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।

এ ছাড়া বিভিন্ন ইসলামিক বই পড়ে তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে জানার পর বিশ্বাস জন্মে যে, ইসলামই একমাত্র জীবনব্যবস্থা;যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি সম্ভব। সে মোতাবেক আমি একজন আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

ফেসবুক পোস্টে সুপ্রিতী দত্ত তমা (বর্তমান নাম ত্বহিরা তাসনীম আয়াত) বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আট বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com