শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় দুই ভুয়া ডিবি আটক। কালের খবর

কুষ্টিয়ায় দুই ভুয়া ডিবি আটক। কালের খবর

কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাতবাড়িয়া গ্রামের মাঠ পাড়ার জনৈক পিয়ার আলীর বাড়িতে গিয়ে তার পুত্র মোমিনকে খোঁজাখুজি করে ২ যুবক এবং মোমিনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ আছে বলে জানিয়ে ২০ হাজার টাকা দাবি করে। ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ০৭.০০ টার দিকে এই ঘটনার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী ২ যুবক মঞ্জুর আলম (২৭) পিতাঃ মৃত গিয়াস উদ্দিন, সাং- সাতবাড়িয়া ২/ সোহান (২৮) পিতাঃ শাহাজাহান, সাং- কোদালিয়া পাড়া, উভয় থানা- ভেড়ামারা, জেলা -কুষ্টিয়াগণকে গ্রেপ্তার করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুঠো ফোনে প্রতিবেদকের কাছে গ্রেপ্তারের কথা স্বীকার করেন এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে মর্মে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com