শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি। কালের খবর

সখীপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি। কালের খবর

আহমেদ সাজু ( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুরে ঘরে চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর বাজারের উত্তর পাশে প্রবাসী উজ্জ্বল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রবাসী উজ্জ্বল মিয়ার স্ত্রী রেহানা বেগম(৩৪) জানান, প্রতিদিনের মতো ছোট মেয়ে তাফশিনা(৫) কে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। সকাল আনুমানিক ৬ টার দিকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। পরে আশেপাশের প্রতিবেশী এগিয়ে আসলে ঘর থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এসময় প্রবাসী উজ্জ্বল মিয়ার মেয়ের জামাতা সিকদার মোঃ রায়হান জানান, ঘরের দরজার বেড়ার দুই পাশে কেটে চোর ঘরে প্রবেশ করে ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে।
তিনি আরো জানান, ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৩০,০০০ টাকা লুট করে নেয় চোর।

এদিকে চেতনানাশক স্প্রে করার ফলে অসুস্থ হয়ে পড়া প্রবাসীর স্ত্রী রেহানা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

উল্লেখ্য গত ২২ দিন আগে একই এলাকার মৃত জুলহাস উদ্দিনের বাড়ির টিউবওয়েলে দিনের বেলায় চেতনানাশক মিশিয়ে চুরির ঘটনা ঘটে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com