শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মা হাসপাতালে ভর্তি থাকায় প্রেমিকের সাথে ফুর্তি, পরবর্তীতে গণধর্ষণের শিকার। কালের খবর

মা হাসপাতালে ভর্তি থাকায় প্রেমিকের সাথে ফুর্তি, পরবর্তীতে গণধর্ষণের শিকার। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরের শার্শা উপজেলার নিজামপুরে এক এসএসসি পরীক্ষার্থী (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।ঐ পরীক্ষার্থীর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় রাতে প্রেমিককে ফাঁকা বাড়িতে ডেকে এনে রঙলীলায় লিপ্ত হয়। যা গ্রামের কয়েকজন যুবক দেখে ফেললে প্রেমিক ও তার বন্ধুকে মারধর করে মোবাইলের ভিডিও ধারণ করে। পরবর্তীতে তাদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন ওই কিশোরী।
সূত্রে জানা গেছে, বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে পুলিশ প্রহরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০) ও একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ (২০)। এছাড়া এ ঘটনায় জড়িত একই ইউনিয়ের কন্দপপুর গ্রামের মিজান চৌকিদারে ছেলে নুরুজ্জামান (২৭), ফটিকের ছেলে সাকিব (২৮), জাহানের ছেলে নাসিম হোসেন (২৮) পলাতক রয়েছে।
বিষয়টি ওই এলাকার তিন যুবক নুরুজ্জামান, সাকিব ও নাসিমের নজরে আসে। দুজনকে অনৈতিক কাজে লিপ্ত দেখে দুই বন্ধু ও ভিকটিম কিশোরীকে আটক করে মোবাইলে ভিডিও ধারণ করে তারা। একপর্যায়ে হাসানকে তারা মারধর করে আটকে রেখে নুরুজ্জামান, সাকিব ও নাসিম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বলে পরিবারকে জানায় ভিকটিম। পরে স্থানীয় লোকজন হাসান আলীসহ বন্ধু মাসুদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এখনও থানায় কোন অভিযোগ দেয়নি। মেয়েটি যেহেতু এসএসসি পরীক্ষার্থী সে কারণে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com