শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ৩ মাসের জেল। কালের খবর

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ৩ মাসের জেল। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি,  কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ পুরিয়া হেরোইনসহ তুফান ব্যাপারী(৩৫) নামের এক মাদক সেবীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর খাদ্য গুদামের পাশে থেকে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রমথ শ্রেণির ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাজাপ্রাপ্ত তুফান ওই এলাকার মীর বক্স ব্যাপারীর ছেলে।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, তুফান একজন মাদকসেবী। তার কাছে থেকে দুই পুরিয়ায় ০.১০ মিলিগ্রাম হেরোইন পাওয়া গেছে। ফলে তাকে সংশোধনের জন্য ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন,রায় প্রদানের পরপরই তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com