বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সরাইল উপজেলা আ’লীগের সভাপতি নাজমুল, সম্পাদক শিউলি, সাংগঠনিক সম্পাদক রাব্বি। কালের খবর

সরাইল উপজেলা আ’লীগের সভাপতি নাজমুল, সম্পাদক শিউলি, সাংগঠনিক সম্পাদক রাব্বি। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমান বাবুল।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সাংবাদিক এমডি জালাল মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সম্মেলনে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। সম্মেলন শেষে সরাইল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুরের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শীঘ্রই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com