রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চলন বিলে চলছে ছিপ বড়শি দিয়ে মাছ ধরার ধুম। কালের খবর

চলন বিলে চলছে ছিপ বড়শি দিয়ে মাছ ধরার ধুম। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলন বিলের, জলাশয় ও খালগুলোতে শুরু হয়েছে বড়শি দিয়ে মাছ ধরার ধুম।

বড়শি দিয়ে মাছ ধরার ঐতিহ্য খুবই প্রাচীন। বর্ষা মৌসুমে বড়শি দিয়ে মাছ শিকারের বাংলার চিরায়ত দৃশ্যের দেখা মেলে এদেশের প্রতিটি অঞ্চলে। বিকেল হলেই মাছ ধরার এমন মনোমুদ্ধকর দৃশ্য যেন ফেলে আসা স্মৃতিকে ভীষণভাবে নাড়া দেয়। এ দৃশ্য দর্শকদের মনেও আনন্দের খোড়াক যোগায়।

চলন বিলে বিকেলটা অনেকেই অবসরে কাটাচ্ছেন। তাই এই সময়টা একেবারে ঘরে বসে না থেকে একটু-আধটু কাজে লাগানোর চেষ্টা করছেন। আর তারই অংশ হিসেবে বরশি দিয়ে মাছ ধরার কাজে অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ। বড়শিতে ধরাও পড়ছে মাছ। যেজন্য সবার মাঝে মাছ ধরার আগ্রহটাও বেশি।

বড়শি দিয়ে মাছ ধরা সহজসাধ্য ও খরচ কম বলে অনেকেই ঝুঁকছেন মাছ ধরায় ছিপ। বড়শি ও সুতা দিয়ে খুব সহজেই বড়শি বানিয়ে মাছ ধরা সহজ। তাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলন বিলের খালবিলে বড়শিতে ধরা পড়ছে রুই,জাপানি,মিরগেল,টেংরা, পুঁটি, কই ,শিং, শোল, বোয়াল, বাইম, বেলে, পাবদা ও তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের মাছ। বড়শিতে বল্লা চার মাছের খাদ‍্য ও পিপড়ার ডিম দিয়ে ধরা হচ্ছে এই সমস্ত মাছ।

উপজেলার চলন বিলের খালে যেমন; হামকুড়িয়ার চরের বিল,তাড়াশের বিলে,তাড়াশের বিনত পুর বিলে,চর হামকুড়িয়া বিলে,পর থেকে মাছ ধরার কাজে মগ্ন থাকে। এ সময়টাতে বড়শিতে মাছ ধরা পড়ার কারণে অন্যদেরকে আগ্রহ বাড়ছে। এদের মধ্যে সৌখিন মাছ শিকারী হলেও কিছু পেশাদার শিকারী রয়েছে বলে জানা যায়।

মাছ ধরার জন্য খালের পাড়গুলো পড়ন্ত বিকেলে লোকে লোকারণ্য হয়ে উঠে। আবার অনেকে মাছ না ধরলেও মাছ ধরার এমন সুন্দর দৃশ্য দেখার জন্য জড়ো হতে থাকেন। কারণ বড়শি দিয়ে মাছ ধরার এমন দৃশ্য কেবল বর্ষাকাল এলেই চোখে পড়ত!

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com