শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নাটাবের আজীবন সদস্য হলেন সিনিয়র  সাংবাদিক রবিন। কালের খবর

নাটাবের আজীবন সদস্য হলেন সিনিয়র  সাংবাদিক রবিন। কালের খবর

কালের খবর ডেস্ক :

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) আজীবন সদস্য হলেন সিনিয়র সাংবাদিক, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোথ সমিতির (নাটাব)’র সেক্রেটারী জেনারেল খায়ের উদ্দিন  স্বাক্ষরিত  চিঠি ৬ সেপ্টেম্বর হাতে পেয়েছেন তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়  যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে নাটাবের আজীবন সদস্য করার প্রস্তাব করলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নাটাবের সর্বপ্রকার কার্যক্রমে আপনার পূর্ণ সহযোগিতা কামনা করছি।এদিকে নাটাবের আজীবন সদস্য করায় সাংবাদিক রবিন নাটাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন জাতীয় সংগঠন নাটাবের আজীবন সদস্য পদ পাওয়ায় দৈনিক কালের খবর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা। এ প্রতিভাবান সিনিয়র সাংবাদিক তার কর্মদক্ষতা দিয়ে আলোকিত মানুষ হিসেবে আরো অনেকদূর  এগিয়ে যাবেন এমন প্রত্যাশা সকলের।

উল্লেখ্য, সিনিয়র  সাংবাদিক বিল্লাল  হোসেন রবিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সদস্য, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা, শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com