শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঘুষের ২৩ লাখ টাকাসহ বেনাপোল রাজস্ব কর্মকর্তা আটক যশোর বিমানবন্দরে। কালের খবর

ঘুষের ২৩ লাখ টাকাসহ বেনাপোল রাজস্ব কর্মকর্তা আটক যশোর বিমানবন্দরে। কালের খবর

যশোর সিটি প্রতিনিধি, কালের খবর :

বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে ২৩ লাখ ঘুষের টাকাসহ যশোর বিমানবন্দরে আটক করেছে গোয়েন্দা সংস্থা। মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল শহরে বলে জানা আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে বলে ওই গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, মুকুল হোসেন ঢাকার উদ্দেশে্ বেনাপোল থেকে যশোর বিমানবন্দরে যান। সেখান থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা তার। কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল বিমানবন্দরে আসার পর তাকে ২৩ লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে তাকে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এ ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com