রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে মধ্যরাতে সন্ত্রাসী হামলা। কালের খবর

যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে মধ্যরাতে সন্ত্রাসী হামলা। কালের খবর

যশোর সিটি প্রতিনিধি, কালের খবর :

যশোরে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ শীর্ষ ৪ নেতার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার পর থেকে পর্যায়ক্রমে এসব বাড়িতে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়ে ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি রাতেই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিএনপি নেতৃবৃন্দ জানান, রাত দেড়টার দিকে আকস্মিক একদল লোক অনিন্দ্য ইসলাম অমিতের বাসার সামনে জড়ো হয়। এরপর জয় বাংলা স্লোগান দিয়ে বাড়ির ভেতরে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বাড়ি কাঁচের জানালা গুলো ভেঙে চুরমার হয়ে যায়। এরপর যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন এবং আহ্বায়ক কমিটি’র সদস্য মিজানুর রহমান খানের বাসভবনে একইভাবে স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে। ৩০ থেকে ৩৫ জনের একটি দল একটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে হামলায় অংশ নেয়।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অতীতেও আন্দোলন সংগ্রামের সময় ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা জয়বাংলা স্লোগান দিয়ে এ ধরনের হামলা চালিয়েছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com