বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক বাছিতকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী মূল অপরাধী র‍্যাবের ৯এর হাতে আটক। কালের খবর

সাংবাদিক বাছিতকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী মূল অপরাধী র‍্যাবের ৯এর হাতে আটক। কালের খবর

নিজস্ব প্রতিনিধি, কালের খবর :

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রকাশ্যে সাংবাদিক বাছিত খাঁনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় আরও ২মুল পলাতক আসামীকে আটক করেছে র‍্যাব-৯।

২১ শে আগস্ট (রবিবার) মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত সুন্দর মিয়ার ছেলে কাওসার মিয়া (২৫)ও একই এলাকার সাজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮)।

র‍্যাব সিলেট -৯ এর মিডিয়া অফিসার আহসান আল আলম’র সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৩ আগস্ট (শনিবার) দুপুরে সাংবাদিক আব্দুল বাছিত খান চা বাগানের সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেলযোগে কমলগঞ্জের দিকে রওনা করেন। সে কমলগঞ্জ থানাধীন মুন্সিবাজারের উবাহাটা নামক স্থানে পৌছালে উৎ পেতে থাকা দুস্কৃতিকারীরা সাইকেলের গতি রোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। উল্লেখ্য সাংবাদিক বাছিত খাঁন দৈনিক খবরপত্র ও নগর টিভি’র জেলা প্রতিনিধি। এই ঘটনায় বাছিত খানের চাচা আব্দুল খালিক বাদী হয়ে ১৫ আগস্ট কমলগঞ্জ থানায় এজহার নামীয় ৬ জনসহ আরও ৪/৫ জনের নামে এক হত্যা চেষ্ঠা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসন তাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করে ইতোমধ্যে কয়েকজনকে আটক করে।

উক্ত ঘটনার বিষয়ে আটককৃত আসামীরা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com