শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন ২২ আগষ্ট সোমবার। কালের খবর

জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন ২২ আগষ্ট সোমবার। কালের খবর

কালের খবর ডেস্ক :

আগামী সোমবার ২২ আগষ্ট সকাল ১১টায় রাজধানীতে শুভ উদ্বোধন হচ্ছে জার্নালিস্ট শেল্টার হোম। ঢাকায় আসা মফস্বল সাংবাদিকরা (যেকোন পেশাদার সাংবাদিক) এখানে নামমাত্র খরচে থাকা+খাওয়ার সুবিধা পাবেন। শেল্টার হোমে বিশেষ করে অগ্রাধিকার পাবেন নির্যাতিত-মামলা-হামলার শিকার সাংবাদিকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের একটি ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের সুব্যবস্থা থাকছে। নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা থাকছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ।

বিস্তারিত যেগাযোগের জন্য হটলাইন নাম্বার চালু করা হবে। ২৪ ঘন্টা সার্ভিস থাকছে শেল্টার হোমটিতে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com