রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পদ্মা সেতুর প্রভাবে যশোরে বিমান যাত্রী কমেছে ৫০ শতাংশ। কালেন খবর

পদ্মা সেতুর প্রভাবে যশোরে বিমান যাত্রী কমেছে ৫০ শতাংশ। কালেন খবর

আবেদ হোসাইন,যশোর সিটি প্রতিনিধি, কালের খবর :

পদ্মা সেতুর প্রভাব পড়েছে দেশের বিমান সেক্টরে। সেতু উদ্বোধনে যশোরে উড়োজাহাজে যাত্রী কমেছে ৫০ ভাগ। বিশেষ করে খুলনা ও সাতক্ষীরার যাত্রীরা এখন বিমানবন্দরমুখী হচ্ছে না। তারা সরাসরি পদ্মা সেতু দিয়ে যানবাহনে অল্প সময়েই ঢাকায় পাড়ি জমাচ্ছেন। এ কারণে প্রায় অর্ধেক সিট খালি রেখেই যশোর থেকে তিনটি এয়ারলাইন্সের বিমান ঢাকার উদ্দেশে উড়াল দিচ্ছে।
সূত্র জানায়, বর্তমানে যশোর বিমানবন্দর থেকে ১৪টি বিমান যাত্রী নিয়ে ঢাকায় যাতায়াত করে। এরমধ্যে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট রয়েছে। এছাড়া বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের সাতটি ও নভোএয়ার এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট চলাচল করছে। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর ব্যাপকহারে বিমানের যাত্রী কমতে শুরু করেছে।গত ২৫ জুন সেতু উদ্বোধনের পর থেকে যশোর-ঢাকা রুটে বিমানের যাত্রী কমেছে ৫০ ভাগ বলে সূত্রটি জানিয়েছে। কমে যাওয়া যাত্রীদের বেশিরভাগই খুলনা ও সাতক্ষীরার। আরও যাত্রী কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ দুটি জেলার বিমান যাত্রীরা পদ্মা সেতু দিয়ে যানবাহনে দ্রুততম সময়ে ঢাকায় চলে যাচ্ছেন। এ কারণে তিনটি এয়ারলাইন্সের প্রতিটি ফ্লাইটে ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক যাত্রী নিয়ে যশোর-ঢাকা রুটে চলাচল করছে। এতে তাদের ব্যাপক লোকসান হচ্ছে। এ লোকসান এড়াতে বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ নানা চিন্তাভাবনা শুরু করেছেন।
এদিকে যাত্রী ধরে রাখতে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন বিশেষ দিন বা দিবস উপলক্ষে নতুন অফার দেয়ার জন্য ভাবছেন।।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা আগামীতে ভাড়া কমিয়ে আনার চিন্তা করছে বলেও সূত্রটি জানিয়েছে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর স্টেশন ইনচার্জ সাব্বির হোসেন টুটুল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর বিমানে তাদের যাত্রী কমেছে। খুলনা ও সাতক্ষীরা মিলিয়ে যশোরের সব এয়ারলাইন্সে গড়ে ৫০ ভাগ যাত্রী ইতোমধ্যে কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com