বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দিঘলিয়ার সেনহাটী মহা শ্মশান ঘাট রক্ষায় স্থানীয় এমপি’র পদক্ষেপ। কালের খবর

দিঘলিয়ার সেনহাটী মহা শ্মশান ঘাট রক্ষায় স্থানীয় এমপি’র পদক্ষেপ। কালের খবর

সেনহাটী বাজারস্থ মহা শ্মশান ঘাট নদীর পানির চাপে ভেঙ্গে যাওয়ার উপক্রম হলে সেনহাটী হিন্দু সমাজ কল্যান পরিষদ এর সাধারণ সম্পাদক শিপুল দাস দিঘলিয়া উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এমপি মহোদয় এর প্রতিনিধি ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেককে বিষয়টি জানালে তিনি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে অবিহিত করেন ।

এমপি মহোদয় তাৎক্ষণিক খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর দপ্তর ) মোঃ সাইদুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন ।

এরই প্রেক্ষিতে গতকাল সকালে জিও ব্যাগের মধ্যে বালু ভরে ভাঙ্গন এলাকায় ফেলে ভাঙ্গন রোধ করা হয় ।

হিন্দু পরিষদের নেতৃবিন্দ মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে ধন্যবাদ জানান দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য ।

উল্লেখ্য এই মহা শ্মশানে সেনহাটী ইউনিয়নের বড় অংশ ও দিঘলিয়া ইউনিয়ন এর বেশকিছু এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করা হয় ।

এটা ভেংঙ্গে গেলে এই অন্চলের উক্ত সম্প্রদায়ের লোকজনের চরম ভোগান্তির মধ্যে পরতে হতো ।

এসম উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের দিঘলিয়া উপজেলার এমপি মহোদয় এর প্রতিনিধি ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃহাবিবুর রহমান তারেক ।

সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান , উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম , উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক খান আবু সাইদ , উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ সাইদুর রহমান , সেনহাটী হিন্দু সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা বাবু দিপক , মুস্তাফি ,উপদেষ্টা উত্তম স্বর্ণকার গ, সভাপতি বাবু রমেশ চন্দ্র দাস , সহ-সভাপতি প্রদীপ দে , সাধারণ সম্পাদক শিপুল দাস , সাংবাদিক সালাহউদ্দিন বাবু , সাংবাদিক রানা মোল্লা , সহ হিন্দু পরিষদের নেতৃবিন্দ ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com