বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা। কালের খবর

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর ঃ  বিশ্বকবির নামাঙ্কিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ এ-ইউনিট (বিজ্ঞান বিভাগ)-এর পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে দুইটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) পরীক্ষাগ্রহণ শুরু হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩,৩২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমন উপলক্ষে শাহজাদপুরজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে পরীক্ষাগ্রহণকে নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বললে তাঁরা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, যদিও এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা তথাপিও এটি একটি উৎসব। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ শাহজাদপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এমনি করেই পাশে থাকবেন। উল্লেখ্য সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ, বি, সি) ইউনিটে সর্বমোট ৫৮১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com