রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যুবদলের দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে বিবৃতির প্রতিবাদ। কালেন খবর

যুবদলের দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে বিবৃতির প্রতিবাদ। কালেন খবর

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন।

নয়ন আলী, শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি, কালের খবর : গত ২রা জুলাই দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপি’র দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজলের নেতৃত্বে একদল অস্ত্রধারী কর্তৃক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে কুপিয়ে জখম করার ঘটনায় দলীয় শৃংখ্যলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবদল স্থায়ীভাবে মাহমুদুল হাসান সজলকে বহিষ্কার করে বিবৃতি দেয়। একই ঘটনায় পরদিন ৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এ ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে বিবৃতি দেয়। বিষয়টি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নজরে আসার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিথ্যাচারের প্রতিবাদে সোমবার (৪ জুলাই) বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘গত শনিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার সিরাজ ম্যানসনের সামনের রাস্তায় শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল ও দলবল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মাসুদ রানার উপর। এ সময় অস্ত্রধারীরা এলোপাতাড়ি কুপিয়ে মাসুদ রানাকে রাস্তায় ফেলে চলে যায় যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়। অথচ প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অপকৌশলের আশ্রয় নিয়ে এর দোষ আওয়ামী লীগের ওপর চাপানো হয়।’ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় মিথ্যাচারের মাধ্যমে তাদের অপকর্মের দায় আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। শাহজাদপুরে এই বর্বরোচিত ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ।’
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, সহ-সভাপতি স্বপন সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, দফতর সম্পাদক আবুল হাশেম, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গণি চৌধুরী শুভ্র, সহ-দফতর সম্পাদক আলতাব হোসেন শাহান, সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্টনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com