শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে সবুজকে অপসারণ : ভারপ্রাপ্ত শাওন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে সবুজকে অপসারণ : ভারপ্রাপ্ত শাওন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্য নির্বাহী কমিটির উপস্থিত ১০জন সদস্যের মধ্যে ৮ জন সদস্য নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে সম্মতি প্রকাশ করেন।

পরে দুই তৃতীয়াংশ সদস্য এর মতামতকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে গত ৬ জুন তারিখের সভায় কার্য নির্বাহী কমিটির ৮ জন (দুই তৃতীয়াংশ) সদস্য সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

এবং পরবর্তী সভায় বিষয়টি এজেন্ডা দিয়ে আলোচনা করার জন্য কার্য নির্বাহী কমিটির ৮ জন সদস্য লিখিত আকারে প্রেসক্লাবের সভাপতি অনাস্থা প্রস্তাবটি এজেন্ডা আকারে এনে আলোচনা ও সিদ্ধান্ত নেবার অনুরোধ জানান।

কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে/অমান্য করে ইচ্ছাকৃত ভাবে কার্যকরী কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টিরসহ নানা অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর পদ থেকে শরীফ উদ্দিন সবুজকে অপসারণ করা হল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com