শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি। কালের খবর

বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :

আসন্ন বাজেটে টেকসই গণমাধ্যম, সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, নিরাপত্তা ও সাংবাদিকদের স্বাস্থ্যসেবা খাতে বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে। বাজেটে গণমাধ্যমের প্রণোদনা, আর্থিক সহায়তা ও লোনসহ সুবিধাদি দিতে সরকারের নিকট বিএমএসএফ’র পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত পচনশীল রুগ্ন প্রিন্ট মিডিয়াগুলো বিভিন্ন প্রাকৃতিক আর্থিক দূর্যোগে ব্যাপকহারে ক্ষতির সম্মূখীন হয়ে থাকে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়না। এমনকি কোন পত্রিকার অনুকূলে ব্যাংক লোনেরও কোন ব্যবস্থা নেই। সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রতিটি বিভাগে একটি করে সাংবাদিক প্রশিক্ষণ একাডেমি স্থাপনের দাবী করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সংগঠনের পক্ষ থেকে দাবি গুলো বাস্তবায়নের আহবান জানিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই গণমাধ্যম, প্রশিক্ষিত সাংবাদিক হিসেবে গড়ে তুলতে বাজেটে বিশেষ বরাদ্দের বিকল্প নেই। বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে সাংবাদিক কল্যান ট্টাষ্ট গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহন করেছে। বাজেটে সাংবাদিকদের তালিকা প্রণয়নের মধ্য দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন, পেশাগত দায়িত্বপালন কালে নির্যাতন রোধকল্পে সময়োপযোগি পদক্ষেপ গ্রহন করারও দাবি করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com