বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। কালের খবর

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
কুমিল্লায় মানবজমিন পত্রিকার প্রতিনিধিসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

এনটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিলের সঞ্চালনায় দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সভাপতি মো: শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে উপস্থিত ছিলন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, খোরশেদ আলম সিকদার (যুগান্তর) যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সহ সভাপতি এম.জি কিবরিয়া, যুগ্ন সম্পাদক মশিউর রহমান সুজন ( নেক্সট নিউজ) দপ্তর সম্পাদক মুন্সী আল ইমরান (চ্যানেল23), প্রচার সম্পাদক অমর মজুমদার (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক মো.শরীফুল হক (তথ্যবাণী), নারী বিষয়ক সম্পাদিকা আফিফা নৌশিন (নিউজ29টিভি) বজলুর রহমান (আমাদের কণ্ঠ) আপ্যায়ন সম্পাদক মোগল হোসেইন সম্রাট(বিডি লাইফ নিউজ),বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মো: জনি, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,অর্থ সম্পাদক সুজন শেখ, কদমতলী থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল কালাম,ডেমরা রিপোর্টার ক্লাব সাধারণ সম্পাদক হৃদয় হোসেন চুন্নু,সাইফুল ইসলাম পারভেজ,নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আরিফ(সময় নিউজ)ফকির জাকির মাহমুদ,মুন্নী আক্তার তিশা, প্রমূখ।

এসময় সাংবাদিক নেতারা বলেন সারাদেশে সাংবাদিকদের ওপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে এর কোন প্রতিকার নেই। এধরনের ন্যক্কারজনক ঘটনা থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই। এবং সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রের কাছে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com