সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পরিবেশ দূষণের দায়ে ৩৮ প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে ৩৮ প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি টাকা জরিমানা

কালের খবর প্রতিবেদক :

পরিবেশ দূষণের দায়ে ৩৮ প্রতিষ্ঠানকে এক কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত মাসে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের একটি প্রতিনিধি দল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় ডাইং, ওয়াশিং, বোর্ড মিল, প্রিন্টিং ও নিটিং কারখানা, ভুসির মিল, পাওয়ার জেনারেশন, ব্যাটারি, ফোম ও প্লাস্টিক কারখানা এবং ইটভাটা পরিদর্শন করে।

এ সময় তারা দেখতে পান তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতীত অথবা ইটিপি বন্ধ রেখে অথবা ত্রুটিপূর্ণ ইটিপিতে কারখানা পরিচালনার মাধ্যমে সরাসরি তরল বর্জ্য নির্গমন করে মারত্মক পরিবেশ দূষণ করছে প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া অবস্থানগত বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কোনো কোনো কারখানা ও ইটভাটা পরিচালনা করছে।

পরে পরিবেশ দূষণের দায়ে নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি শেষে তাদের জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী তাদের নির্ধারিত মানমাত্রার মধ্যে রেখে ইটিপি পরিচালনার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া ইট তৈরি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য না হলে তা উপযুক্ত বা পরিবেশবান্ধব স্থানে স্থানাস্তর করে ছাড়পত্র গ্রহণ ও পরিচালনার নির্দেশ দেয়া হয়।

কালের খবর/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com