বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ডে সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে হামলার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ। কালের খবর

সীতাকুণ্ডে সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে হামলার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :

দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সবুজ শর্মা শাকিলের বাড়বকুন্ডের গ্রামের বাড়িতে (ওমেশ শর্মার বাড়ি) শনিবার, ৩০ এপ্রিল হামলার ঘটনা ঘটেছে।

২৯ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় ৩০/ ৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসত ঘর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা তার ভাইয়ের স্ত্রী ও বোনের শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

নেতৃবৃন্দ সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা গ্রহনেরও দাবি করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com