বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক মঞ্জুর মোর্শেদের উপর আক্রমণ হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। কালের খবর

সাংবাদিক মঞ্জুর মোর্শেদের উপর আক্রমণ হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। কালের খবর

সিনিয়র স্টাফ রিপোর্টার, কালের খবর : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক মঞ্জুর মোর্শেদের উপর মঙ্গলবার মতিঝিলে একটি ইফতার অনুষ্ঠান শেষে পূর্ব আক্রোশে লেবাশধারী তিন দুষ্কৃতিকারীর আক্রমণ, হুমকি ও লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মোরশেদের ফেসবুক টাইমলাইনে গতরাতেই জামাল, চান্দুদের নাম উল্লেখ করে তার সাথে ঘটে যাওয়া সবিস্তার উল্লেখ করেন। এতে বিএমএসএফ থেকে বহিস্কৃত সাইদুর রহমান রিমনের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেন। এরাই মতিঝিলের ঐ ভবনে ৫ নভেম্বর সন্ধ্যায় মাদারীপুরের সাংবাদিক আবুল খায়ের খানের ওপর হামলা করে।
গত ১ ডিসেম্বর দুপুরে সেগুনবাগিচা সেগুন রেষ্টুরেন্টে সংগঠনের সভা চলাকালে বিতর্কীত বহিষ্কৃতদের সহযোগি জামাল সরকার, চান্দুরা মিলে বিএমএসএফের তৎকালীন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের ষ্টাফ রিপোর্টার দিনাজপুরের শাহ আলম শাহীকেও সভাস্থলে অপদস্থের চেষ্টা করেছিল।

গত ২৫ জানুয়ারী পুরানাপল্টনস্থ বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয়ে রিমন, চান্দু, জামালসহ একদল ক্যাডার বাহিনীকে ভাড়া এনে ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, মালামাল লুট,গালাগাল করে। এসময বঙ্গবন্ধুর ছবির অবমাননা করে। এরা বিএমএসএফের নেতাকর্মীদের হেনস্থা হয়রানি, চাকরীচ্যুতির ভয় অব্যাহত রেখেছে। তবুও বিএমএসএফের নেতৃবৃন্দ অদম্য সাহসিকতা নিয়ে এগিয়ে চলছে।
…………………..সংবাদ বিজ্ঞপ্তি………………….

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com