বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে কেক কেটে দৈনিক আমাদের সময়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

মুরাদনগরে কেক কেটে দৈনিক আমাদের সময়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

মুরাদনগরে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আক্তার হোসেন ভুইয়া, মুরাদনগর, কালের খবর
‘পথ চলতে আঠারো যায় না থেমে’ এ শ্লোগাণকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে এক জমকালো আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক মানব জমিনের আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের নতুন সময়ের এন এ মুরাদ, দৈনিক ভোরের কাগজের শামীম আহম্মেদ, দৈনিক ঢাকা প্রতিদিনের ফয়জুল ইসলাম ফয়সাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক জনতার জাকির হোসেন, দৈনিক কালের খবর আক্তার হোসেন ভুইয়া, দৈনিক গণমুক্তির আলমগীর হোসেন, দৈনিক সংগ্রামের আবু ইউসুফ, রুহুল আমিন, হেলাল সরকার, মুন্সী মহসীন উদ্দিন আহম্মেদ, সাইজুজ্জামান ভুইয়া, জাহিদুল হকসহ সমাজের বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, দৈনিক আমাদের সময় বরাবরই জনবান্ধব সংবাদ প্রকাশে মিডিয়া জগতে একধাপ এগিয়ে রয়েছে। পত্রিকাটি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও মানুষের পক্ষে কথা বলবে বলে বিশ্বাস করি।
সংক্ষিপ্ত আলোচনার পর দৈনিক আমাদের সময়ের ১৮ বছর পূর্তির কেক কাটা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com