বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
মুরাদনগর হাসপাতালের সেবার মান অক্ষুন্ন রাখতে এম্বুলেন্স হস্তান্তর। কালের খবর

মুরাদনগর হাসপাতালের সেবার মান অক্ষুন্ন রাখতে এম্বুলেন্স হস্তান্তর। কালের খবর

মোঃ আক্তার হোসেন ভুইয়া,মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : বেশ কিছু দিন আগের কথা। কঙ্কালসার দেহ নিয়ে একজন রুগ্ন মানুষ যে ভাবে হামাঘুরি দিয়ে চলতো। সেভাবেই জোড়া তালি দিয়ে চলতো এই হাসপাতালের সেবা কার্য। হঠাৎ যেন জাদুর পরশ পেল মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটির বাহিক পরিবেশ থেকে অবকাঠামোর নান্দনিক পরিবর্তন চোখে পরার মতো। আউট ডোর রুগির চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাওয়ায়, ইনডোরের রুগি এখন শহর মুখী হচ্ছে আগের চাইতে অনেক কম।
এরই মধ্যে সেবার মান অক্ষুন্ন রাখতে মুরাদনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্স আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাঙ্গনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসাবে এম্বুলেন্সের চাবি হস্তান্তরের মাধ্যমে এম্বুলেন্স প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর কবির,উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মো: হানিফ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা উন্নয়ন ফেসিলিলেটর মো: জাহিদুল ইসলাম, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, সদর ইউপিথর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার প্রমুখ। এম্বুলেন্সটি ২৭লাখ ৬২হাজার ৫শথ টাকা ব্যায়ে ক্রয় করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com