বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে লড়বেন এরশাদ

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে লড়বেন এরশাদ

কালের খবর : আগামী একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দুপুরে রাজধানীর ভাষাণটেক মোড়ে পথসভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এরশাদ বলেন, আমি এখানে এমপি (সংসদ সদস্য) ছিলাম। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন? এ সময় উপস্থিত স্থানীয় লোকজন হাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।

নিজের সময়ে খুন গুম ছিল না দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘মানুষ শান্তিতে ছিল, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই।’

পথসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com