বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
উৎসবমুখর পরিবেশে দৈনিক দিন প্রতিদন পত্রকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। কালের খবর

উৎসবমুখর পরিবেশে দৈনিক দিন প্রতিদন পত্রকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। কালের খবর

ঠাকুরগাঁও প্রতিনিধি: বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ মার্চ ) দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত চৌধুরী পার্ক (স্বপ্ন জগত) বিনোদন কেন্দ্রে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু করে পরে শিশুদের ৫০ মিটার দৌড়, কিশোরদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনে অধিবেশনে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস এর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

পরে বাউল শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।
লটারী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যবুলীগের সভাপতি ও জেলা পরিষদের অন্যতম সদস্য দেবাশীষ দত্ত সমীর।
এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌস, সংগঠনের সহ-সভাপতি কামরুল ইসলাম ও প্রশান্ত কুমার দাস সহ সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com