বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইউপি নির্বাচনে শাহজাদপুরের ১০ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা। কালের খবর

ইউপি নির্বাচনে শাহজাদপুরের ১০ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা। কালের খবর

নয়ন ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আসন্ন ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকানুযায়ী শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও কায়েমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি এমএম হাসেবুল হক হাসান, গাড়াদহ ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউনিয়নে মো: আলমগীর জাহান, রূপবাটি ইউনিয়নে মো: আব্দুল মজিদ মোল্লা, গালা ইউনিয়নে মো: আব্দুল বাতেন, বেলতৈল ইউনিয়নে সরকার মোহাম্মদ আলী, খুকনী ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মো: মুল্লুক চাঁদ, কৈজুরী ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, নরিনা ইউনিয়নে মো: আবু শামিম ও জালালপুর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান হাজী মো: সুলতান মাহমুদ চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন। আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের তারিখ ধার্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com