বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভোটারের দ্বারে দ্বারে ভোট চাইলেন নৌকা প্রতীকের তরুণ ছাত্র নেতা শামসুজ্জামান খান মাসুম। কালের খবর

ভোটারের দ্বারে দ্বারে ভোট চাইলেন নৌকা প্রতীকের তরুণ ছাত্র নেতা শামসুজ্জামান খান মাসুম। কালের খবর

নবীনগর থেকে মোঃ বাবুল, কালের খবর :
বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতিতে বিশ্বাসী এবং জননেত্রীর নির্দেশনা মোতাবেক সাধারণ ভোটারের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তরুণ সুশিক্ষিত ছাত্রলীগ নেতা শামসুজ্জামান খান মাসুম।

বৃহস্পতিবার ১৮/১১ সকাল থেকে তার ইউনিয়নের শ্রীঘর গ্রামের কান্দাপাড়া, কুমারপাড়া সহ সারা গ্রামের কৃষক, কুমার,জেলে,বয়স্ক সকল শ্রেণির পেশার ভোটাদের নিকট ছুটে যায় ভোট প্রার্থনা করতে।এসময় সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ব্যক্ত করেন তাদের চাওয়া পাওয়া কথা।সাধারণ ভোটারদের চাওয়া-পাওয়ার কথা শুনে ২৮ নভেম্বর তাদের ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হতে পারলে সকল চাওয়া পাওয়া পূরণ করার আশ্বস্ত করেন তিনি।

নির্বাচনে জয়ী হতে পারলে তার ইউনিয়নের সাধারণ জনগণের জন্য কি করবেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি নৌকা প্রতীকে বিজয়ী হতে পারলে শ্যামগ্রাম ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।আমরা ইউনিয়ন হবে মাদক মুক্ত,এখানে সকল সরকারি ভাতা সুষম বন্টন করা হবে। নদী ভাঙ্গনরোধ ও রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নে জন্য স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ে কাজ করব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com