শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
বেলকুচিতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতার কারাদন্ড। কালের খবর

বেলকুচিতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতার কারাদন্ড। কালের খবর

মোঃ মুন্না হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের চর নিশিবয়ড়া গ্রামে ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।

শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার চর নিশিবয়ড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে চর নিশিবয়ড়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী (২৯) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা।কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com