বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত। কালের খবর

মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত। কালের খবর

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর প্রতিনিধি, কালের খবর : মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন/২১ এর নির্বাচিত সদস্যগনের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে শপথ ও ঘোষনা পাঠ করান মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রেস ক্লাবের নির্বাচিত ১৩ জন উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। মেহেরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরণ্যের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা ওয়াজেদুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহŸায়ক কমিটির সভাপতি এনামুল আযীম, নবনির্বাচিত কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু প্রমুখ। পরে আহŸায়ক কমিটির আহŸায়ক এনামুল আযীম নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে প্রেসক্লাবের হিসাব-নিকাশ ও ক্ষমতা হস্তান্তর করেন। এর আগে উপদেস্টা কমিটি নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি মহাসিন আলী ও ফারুক মল্লিক, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিক ও রামিজ আহসান, কোষাধ্যক্ষ জিএফ মামুন লাকি, সাংগাঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য রাশেদুজ্জামান রাশেদ, জাহিদুর রহমান জাহিদ, মেহের আমজাদ ও উম্মে ফাতেমা রোজিনা, আহŸায়ক কমিটির সদস্যবৃন্দ ও প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ এবং প্রেস ক্লাবের সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com