শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
৬ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

৬ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

 রিপোর্টার

আগামী ২০শে অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে ৬ই অক্টোবর থেকে। গত বছর করোনা মহামারির কারণে ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা সম্ভব হয়নি। সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কমিটি। আজ সোমবার তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম অনুষ্ঠানমালা ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, করোনা এখন তুলনামূলকভাবে কিছুটা ভালো। এবার আমরা স্বাস্থবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এক্ষেত্রে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা লাগবে। করোনায় এমন কিছু সাংবাদিক হারিয়েছি, যা আমাদের সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে।

গত একবছরে ৩৪ জন ক্লাব সদস্যকে হারিয়েছি। এটা আমাদের জন্য খুবই বেদনার, খুবই কষ্টের। খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, খারাপ ভালোর মধ্যে দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। প্রেস ক্লাব অব দিল্লির সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, আমরা যৌথভাবে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ নানা বিষয়ে কাজ করবো। এছাড়া এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বিজয়ের মাসে বৃহৎ কর্মসূচিও হাতে নিয়েছি।

প্রতিষ্ঠাবার্ষিকীর দুই সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম
বলেন, এবারের অনুষ্ঠানমালায় রয়েছে- ৬ই অক্টোবর (বুধবার) বেলা ১১টায় গত এক বছরে প্রয়াত ক্লাবসদস্যদের স্মরণসভা, ৭ই অক্টোবর (বৃহস্পতিবার) চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৮ ও ৯ই অক্টোবর (শুক্র ও শনিবার) শিশু আনন্দমেলা, ১০ ও ১১ই অক্টোবর (রবি ও সোমবার) সদস্যদের দাবা প্রতিযোগিতা, ১২ই অক্টোবর (মঙ্গলবার) সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা, ১৩ই ও ১৪ই অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৪ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৬ ও ১৭ই অক্টোবর (শনি ও রবিবার) সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা ও ২০শে অক্টোবর (বুধবার) ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছে ব্যবস্থাপনা কমিটি। এজন্য ফরম ও খাবার কুপন সংগ্রহের শেষ তারিখ ৬ই অক্টোবর। নৈশভোজ অনুষ্ঠিত হবে ২০ই অক্টোবর। এজন্য ১৫ই অক্টোবরের মধ্যে ক্লাবের অভ্যর্থনা কাউন্টার থেকে নৈশভোজের কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, ভানুরঞ্জন চক্রবর্তী, বখতিয়ার রাণা প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com