শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে টিনের বেড়া কেটে দোকানের মালামাল লুট। কালের খবর

সখীপুরে টিনের বেড়া কেটে দোকানের মালামাল লুট। কালের খবর

আহমেদ সাজু (টাঙ্গাইল) সখীপুর, কালের খবর : টাঙ্গাইলের সখীপুরে টিনের বেড়া কেটে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কাহারতা বাংলাবাজার এলাকায় গতরাতে এ ঘটনা ঘটে। দোকানের মালিক কাহারতা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক নাছির উদ্দিন জানান, প্রতিদিনের মতো গত রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। আজ সকাল ৭ টার দিকে দোকান খুলে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পাই। ক্যাশবাক্সের টাকা, দোকানের বড় বড় তেলের বোতল থেকে শুরু করে সিগারেট পর্যন্ত লুট করে নিয়েছে তারা।

তিনি জানান দোকানের উত্তর-পূর্ব পাশের গলিতে টিনের বেড়া কেটে চোর প্রবেশ করে দোকান থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এসময় ঘরের উত্তর পাশের গলি থেকে একটি টিন কাটার মেশিন, প্লাস, মারতৈল সহ বেশ কিছু জিনিস তারা ফেলে যায়।

উল্লেখ্য গত মে মাসের শেষের দিকে একই বাজারে বাদশা মিয়ার ঘর থেকে একই কায়দায় চুরি করে মালামাল হাতিয়ে নেয় চোরচক্রের সদস্যরা।

দোকানের মালিক জানান গত এক মাস যাবত বাজারে কোন নৈশপ্রহরী নেই। এ ব্যাপারে জানতে চাইলে কাহারতা বাংলাবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন জানান দোকানের মালিক নাছির উদ্দিন আজ সকালে চুরির ঘটনা সম্পর্কে অবহিত করেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে শীঘ্রই নৈশপ্রহরী নিয়োগ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানের মালিক মোঃ নাছির উদ্দিন জানান , থানায় সাধারণ ডায়েরী করেছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com