বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সিলেট মহানগর ছাত্রলীগ। কালের খবর

টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সিলেট মহানগর ছাত্রলীগ। কালের খবর

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, সিলেট প্রতিনিধি, কালের খবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গণ টিকা (কোভিড-১৯ টিকা) প্রদান কর্মসূচি বাস্তবায়নে “টিকাদান কেন্দ্রে” জনগণের পাশে দাঁড়াবে ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।এই নির্দেশনার প্রেক্ষিতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড, সারাবাংলার ছাত্রসমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিকনির্শনায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ সমন্বয় কমিটির সিনিয়র সদস্য (সিলেট ০১ আসন) ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন।

মহামারিকালীন জাতির এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের জনগণ বিনা মুল্যে কভিড-১৯ টিকা গ্রহন করছে। সবাইকে টিকার আওতায় আনতে আগষ্টের প্রথম সপ্তাহে পরিক্ষামুলক গণটিকাদান কর্মসুচির ঘোষণা দেন।
সরকারের গণটিকাদান কর্মসূচি সফল করতে সিলেট মহানগর আওতাধীন ২নং ওয়ার্ড টিকাদান কেন্দ্রে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন এর নেতৃত্বে কাজ করছে সিলেট মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিবেক কর বুলেট, যুবলীগ নেতা কৃশ্ন দাস,ছাত্রলীগ নেতা এম.নোমান, জোনাক চৌধুরী,রাজন দেবনাথ, শান্ত দেবনাথ প্রমুখ।

মহামারি করোনার প্রথম থেকেই সিলেটের সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন ছাত্রলীগ নেতা শেখ লিপন একইভাবে ভবিষ্যতে মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেন এবং এই গণটিকাদান কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন স্তরের নেতা কর্মিদের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com