বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ। কালের খবর

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ। কালের খবর

বন্দর প্রতিনিধি, কালের খবর :

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। করোনার টিকা নিতে আসাদের সামলাতে ডাক্তররা হিমশিম খেয়ে যাচ্ছেন। সকল ডাক্তার করোনা টিকার জন্য আসাদের টিকাদানে ব্যস্ত থাকায় সাধারন রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ডাক্তরা ঠিকমত হাসপাতালে থাকেন না। একাধিক রোগীর অভিযোগ মাত্র ২/১ জন ডাক্তার রোগী দেখেন। এতে করে রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা সেবা নিতে হয়। অনেকে দীর্ঘ লাইন দেখে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট। কিন্তু রোগী ভর্তি রয়েছে মাত্র ৯ জন। রোগীদের অভিযোগ ঠিকমত ডাক্তাররা এসে রোগী দেখেন না। এদিকে হাসপাতালের ইনচার্জ করোনায় আক্রান্ত থাকায় তিনি হাসপাতালে আসেন না। তিনি রয়েছেন হোম কোয়ারাইন্টেনে। এদিকে ডাক্তার স্বল্পতার কারনে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

এ ব্যপারে আবাসিক মেডিক্যাল অফিসার জানান, এখন রোগীর সংখ্যা বেড়েছে। তাছাড়া করোনার টিকা নিয়ে আমাদের সকল ডাক্তার ব্যস্ত রয়েছেন। কারণ প্রতিদিন কয়েক হাজার লোক টিকা নিতে আসে। এত লোক সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা সাধ্যমত রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা কোন রোগীকে ফিরিয়ে দেই না। সকলেই চিকিৎসা পাচ্ছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com