রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সীতাকুণ্ডে সোহেল হত্যা মামলার আসামী জসিম র‌্যাবের হাতে আটক। কালের খবর :

সীতাকুণ্ডে সোহেল হত্যা মামলার আসামী জসিম র‌্যাবের হাতে আটক। কালের খবর :

মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : সীতাকুণ্ডে চাঞ্চল্যকর যুবদল কর্মী কুরবান আলী সোহেল (২৩) হত্যা মামলার এজাহাভুক্ত আসামী মোঃ জসিম (৩৫) কে আটক করেছে র‌্যাব-৭।

মোঃ জসিম উপজেলার পশ্চিম মুরাদপুরের আব্দুল রহিমের পুত্র। র‍্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার আসামী জসিম উপজেলার কোট্টবাজার একটি জুতার ফ্যাক্টরী এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় র‌্যাব উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

উল্লেখ্য, গত ১৮ মে রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার পথে মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দেলোয়ার হোসেন প্রকাশ দেলু সওদাগরের ছেলে সোহেলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আসামী জসিমের বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে বলে জানা যায়।

র‌্যাব জানায়, এজাহারভুক্ত পলাতক আসামী জসিম গ্রেফতার এড়ানোর জন্য সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুণ্ডের একটি জুতার ফ্যাক্টরীতে চাকুরী নেয়। সে ফ্যাক্টারীর পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। গ্রেফতারকৃত আসামীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com