রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
ধর্মিয় উস্কানিমূলক সংবাদ প্রচার করে নবীনগর পৌরসভার জনপ্রিয় মেয়র কে বিতর্কীত করার চেষ্টা : মেয়রের সংবাদ সম্মেলন। কালের খবর

ধর্মিয় উস্কানিমূলক সংবাদ প্রচার করে নবীনগর পৌরসভার জনপ্রিয় মেয়র কে বিতর্কীত করার চেষ্টা : মেয়রের সংবাদ সম্মেলন। কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার (৯/৮) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং মেয়রের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কারোর প্রতি কোন অভিযোগ না এনে ভোলাচং চৌধুরী পাড়া মোহাম্মদীয়া আরাবীয়া জামে মসজিদের জায়গা বালু দিয়ে ভরাট করার ঘোষণা দিলেন মেয়র এড. শিব শংকর দাস। তিনি আরো বলেন, মসজিদের জায়গা বালু দিয়ে ভরাটে বাঁধা দেয়া দুরে থাক এই পর্যন্ত মসজিদের পক্ষ হতে কেউ আমাকে বিষয়টি অবগতও করেনি।

আমি এবিষয়ে কিছুই জানি না অথচ আমাকে দোষী করা হয়েছে। কিছু লোক ভুল তথ্য দিয়ে সোস্যাল মিডিয়াতে প্রচার করে আমাকে বিব্রত করছেন। কিছুদিন পূর্বেও এই মসজিদে সম্মানীত মুসুল্লিদের যাতায়াতের জন্য মাটি ফেলে নতুন করে রাস্তা করা হয়েছে যা অল্প সময়ের মধ্যে পাকাকরন করা হবে। ভোলাচং এলাকায় এই পর্যন্ত ৫টি মসজিদে পৌরসভার উন্নয়ন হয়েছে। পর্যায়ক্রমে মসজিদ, কবরস্থান ও ঈদগাহে উন্নয়ন করা হবে।

ভোলাচং বাজার কমিটির আহ্বায়ক কাউন্সিলর জসীম উদ্দিন ও সেক্রেটারি কাউন্সিলর আল মামুন এই বিষয়ে মেয়র মহোদয় দোষী থাকার কথা অস্বীকার করে বলেন,
ড্রেজারের মালিক কাদির মিয়াসহ আরো কয়েকজন আমাদের কাছ থেকে দুই তিনদিনের জন্য অনুমতি নিয়ে বাজারের ব্যবসায়ীদের ব্যঘাত ও রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তার উপর পাইপ দিয়ে এলাকায় বালি ভরাটের কাজ করে। প্রায় ১৫ দিন যাবত পাইপ গুলো তুলে নিয়ে যাবে বলে আমাদের সাথে তারা তালবাহানা করতে থাকে। মসজিদের জায়গায় বালু ভরাটের কথাও কেউ আমাদেরকে জানায়নি। গত তিনদিন আগে এসিল্যান্ড মহোদয় এসে পাইপগুলো বাজার থেকে তুলে নেওয়ার জন্য বল্লেও তারা এখন পর্যন্ত উঠায়নি। অথচ তারা উল্টো একটি রিওমার ছড়িয়েছেন যাহা অত্যন্ত দুঃখজনক।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ সকল কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.সফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা পারভেজ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com