বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সখীপুরে মায়ের মৃত্যু খবর শুনে মেয়ের মৃত্যু। কালের খবর

সখীপুরে মায়ের মৃত্যু খবর শুনে মেয়ের মৃত্যু। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ আগস্ট) বিকেলে পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মা রওশনা আক্তার (৫৫) ক্যান্সারে আক্রান্ত ছিল। আজ বিকেল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।

মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে আকলিমা আক্তার (৩২) সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আকলিমা আক্তার মজিবর রহমানের স্ত্রী এবং তিন ছেলের মা।

নিহত আকলিমার চাচাতো ভাই আওয়াল তালুকদার বলেন, দুজনকেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com