বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
সখীপুরে গরুর লাথি খেয়ে আহত ১৩ জন হাসপাতালে। কালের খবর

সখীপুরে গরুর লাথি খেয়ে আহত ১৩ জন হাসপাতালে। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখীপুরে পশু কোরবানি দেওয়ার সময় এবং মাংস কাটতে গিয়ে পৃথক ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নারী গরুর লাথি খেয়ে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরাও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শারমিন সেলিম জ্যোতি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ওই নারীকেও প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তিনি চোখে আঘাত পেয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই নারীর বাড়ি উপজেলার বাগবেড় গ্রামে। তাঁর নাম শুভ খাতুন (৩৫)। আহত বাকিরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। শুভ খাতুনের ছেলে রফিকুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টার দিকে কোরবানির জন্য একটি গরু মাঠে নেওয়ার সময় লাথির আঘাতে তাঁর মা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়া হয়।

মাংস কাটার সময় আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন উপজেলার কচুয়া গ্রামের নজরুল ইসলাম (৩০)। চাপাতির কোপে তাঁর বাম হাতের তর্জনী কেটে পড়ে যায়। তাঁকেও প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বজনদের বরাত দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, কোরবানির মাঠে চাপাতি দিয়ে মাংস কাটছিলেন নজরুল। একপর্যায়ে চাপাতির কোপে তাঁর বাম হাতের তর্জনী কেটে পড়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

মোস্তফা কামাল জানান, শুধু মাংস কাটতে গিয়ে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১১ জন চিকিৎসা নিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com