রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
এ-কেমন শত্রুতা! কালের খবর

এ-কেমন শত্রুতা! কালের খবর

আহমেদ সাজু, (ভালুকা) ময়মনসিংহ, কালের খবর : ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেনের বাগানে আনুমানিক ১৮০-২০০ পেঁপে গাছ কেটে ফেলে দৃর্বত্তরা।

জানা যায়, বিল্লাল হোসেন ১একর জমিতে প্রায় ৯’শত ৮০টি পেঁপে চারা রোপণ করে । গতরাতে কে বা কারা শত্রুতার জের ধরে বাগানের পেঁপে গাছের মাঝামাঝি অংশে কেটে ফেলে। স্থানীয় বাসিন্দা মোশারফ সরকার বলেন, প্রতিদিন বিল্লাল মাথার গাম পায়ে ফেলে পরিচর্যা করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিল। এ বিষয়ে, বাগান মালিক বিল্লাল হোসেন কান্নাজড়িত কন্ঠে কালের খবরকে  বলেন, আমার সবশেষ, আমি এখন কি করবো? বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাগানটি দাড় করাই। অল্পদিনের মধ্যে ফলন দেওয়া শুরু হবে। প্রতিটি চারাগাছ আমার স্বপ্ন, কি কারনে আমার এমন ক্ষতি করল? আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।মল্লিকবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ বাগান মালিককে বিচার পাওয়ার আশস্ত করেন।

এবিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন কালের খবরকে বলেন, বাগান পরিদর্শন করেছি। আশাকরি তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামী শনাক্ত করতে পারবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com